প্রিয়ম পলাশ
বগুড়া, বাংলাদেশ
প্রিয়ম পলাশ

নিষিদ্ধ মিথ্যে

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

আমি আজও একজনকে ভা‌লোবা‌সি
যার বা‌ড়ির সাম‌নে একটা একতলা অট্টালিকা নি‌র্মিত
রাস্তা ভু‌লে গে‌ছি, তবু মাঝে ম‌ধ্যে ভুল ক‌রে হাঁ‌টি
নি‌ষিদ্ধ মি‌থ্যের আড়া‌লে ‘ছে‌ড়ে দি‌য়ে‌ছি’ ব‌লে বেড়াই
আজো সেই মি‌থ্যে আমার প্রে‌মিকার কা‌ছে লুকা‌নো।
স‌ত্যি বল‌ছি যা‌কে সাত পা‌কে বাঁধ‌তে চাই, সে তু‌মি না
যার সিঁথির সিঁদুর আমার না‌মে জীবন র‌ঙিন ক‌রে
যার আলতা পা বু‌কের চিহ্ন সেই মে‌য়েটা ডা‌কে নাম ধ‌রে।

পা‌খিরও বিরহ আছে, বি‌চ্ছেদ হয় তা‌দের
পশুও ভা‌লোবা‌সে প্রে‌মিকরা ব‌নে যায় ইতর!

যেভা‌বে দাদু পান খে‌তেন, বি‌ড়ির নেশা ছাড়‌তে
বাবা ইনসু‌লিন নেন হাঁট‌তে পা‌রে না ব‌লে—
আমার ক‌বিতার হা‌তেখড়ি তোমার ভা‌লোবাসা
নি‌ষিদ্ধ মি‌থ্যে এটাই তোমায় আর ভা‌লোবা‌সি না।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu