
কলসিটা উপচে পড়ছিলো?
নাকি
নিঃশেষ হতে হতে খালি হয়ে যাচ্ছিলো?
মা কিছুই বুঝতে দিতেন না।
ছোট ছিলাম তাই বুঝতে পারিনি
শুধু গ্লাসে গ্লাসে নিজের তৃষ্ণা মিটিয়ে গেছি।
আমরা বড় হলাম
আর
তৃষ্ণা যখন মিটে গেল,
একদিন হুট করে কলসিটা ভেঙে পড়লো
আর দেখি তাতে এক ফোঁটা পানিও অবশেষ নেই।