অজয় কুমার দত্ত
সুভাষপল্লী, গড়িয়া, কলকাতা
অজয় কুমার দত্ত

রাতলিপি, এক জাহাজীর

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

জাহাজের ডেকে শুয়ে তাকিয়েছিলাম
রাতের উন্মুক্ত আকাশের দিকে। দেখেছিলাম
ওই পূর্ণিমা চাঁদটা হাঁটছিল একা একা
নীল ছায়াপথ ধরে, অসংখ্য তারার সাথে দেখা।
চাঁদ প্রশ্ন করেছিল— কেমন আছ বন্ধুরা?
উত্তরে খসে পড়লো উল্কার মতো এক তারা।
তখনি মৃত্যু হয়েছিল আলোর, সজীব হতে চাইলো আঁধার।
কিন্তু সহস্রকোটি জোনাকি ঢেকে দিল অন্ধকার!
দেখলাম জল ফুঁড়ে বের হওয়া লাইটহাউস আর মাস্তুল
ওই জাহাজের। পথ চেনো? সঠিক, নির্ভুল?
কোথায় চলেছ জাহাজ বুক চিরে সমুদ্রটার?
হাওয়া এসে কানে কানে বলে আমার—
এ জাহাজ যাচ্ছে ডুব দিতে নীল অতলতায়!
যাবে নীলাঞ্জনা! চলো না এক অনন্ত নীরবতায়!
সামনে ঊর্মিল জলরাশি যেন নিরুদ্দেশের পথ।
চলো যাই তুমি আমি আর এই অর্ণবপোত।
দু'হাত তুমি ছড়িয়ে দেবে উড়ন্ত পাখির মতো
পেছনে জড়িয়ে দু'টি হাত তোমার মুক্ত নাভিমূলে সংযত।
নিশ্চিত সমাধির দিকে এগিয়ে প্রশান্ত নির্ভীক—
হাসতে হাসতে চলো না গড়ি নতুন টাইটানিক!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu