রাশেদুন্নবী সবুজ
কুড়িগ্রাম, বাংলাদেশ
রাশেদুন্নবী সবুজ

কারখানা

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

এইখানে প্রতিদিন
এক জোড়া চপ্পল হেঁটে যায়
নির্জন গানের মিছিলে
ঝকঝকে মেঝের উপর ধুলো উড়িয়ে
জীবন ভালোবেসে; মরণের পথে- একা
পাহারাদার প্যাঁচা
অপেক্ষা করে নষ্ট অন্ধকারের
ঘুমন্ত চোখ জেগে থাকে— এখানে
বসন্ত নেই; নেই আকাশ-ঘাস
সূর্য নেই, চাঁদ নেই, কবিতা নেই
ঝরে পড়ে সাইরেন— ক্ষয়ে যাবার
ঘর্মাক্ত শব্দের ঘ্রাণ আছড়ে পড়ে
সকল সময়; তবুও
দাঁড়কাক উড়ে গেলে
কুয়াশা মুছে বাবার চোখ দুটো
পিঠে হাত রেখে হেঁটে চলে পাশাপাশি

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu