আনোয়ার রশীদ সাগর
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
আনোয়ার রশীদ সাগর

নিঃশব্দে নীরবে

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

বহুযুগের বৃক্ষ বৃষ্টি বুকে ধারণ করে এগিয়ে এসেছি-
পাকান ভাঁজা ঘ্রাণের গোধূলির আলোমাখা আকাশে;
চোখের চাওয়া চিত্র চিত্রায়ণ করে
রোজ রোদেলা রঙিন সকালে স্নিগ্ধতায়
নিজেকে এলিয়ে দিয়ে চেয়ে থাকি ঘোরে,
নীরবতার নিঃসঙ্গতা ভেঙে ভেঙে চুরমার করি বাতাসে।
তারপর বৃষ্টি ঝরায় দু’চোখে, ঝাপসা—
ঝাপসায় ঝরে ঝরে ঝর্ণা হয়ে যায় হৃদয়ের গভীরে
কতো ক্ষত, কতো দুঃখ, কতো কষ্ট, কতো স্মৃতি রেখে
চলে গেলে নিঃশব্দে নীল শরীরে।
শুধুই সাক্ষী হয়ে রয়ে গেলাম এ জীবনে
চিটিধানের খই হয়ে রয়ে গেলাম জানালার কিনারে।

চড়ুই পাখির আগমনে কিঞ্চিত শিহরিত হইনি
হইনি আন্দোলিত, জাগেনি কোনো যৌনতা
নীল বুকে কালো মেঘ, ঘোলা মেঘ শুধুই সাদা হয়েছে,
সুখ সুর বাজেনি বাসরে, ভাঁজাঘ্রাণ এ মনে সইনি;
আলোমাখা দিনগুলো প্রদর্শিত হয় আকাশে
পিঠা ভাজার ঘ্রাণ ছড়ায় নীরবে বাতাসে
গোধূলির রঙ বদলানো গিরগিটি পরিবেশে
এগিয়ে চলেছি, চলতে হয় তাই চলি হেসে হেসে।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu