প্রতিমা পাল
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ
প্রতিমা পাল

আঁচল

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

কোমল বাতাস ধেয়ে এলে মনে হয়
পা বাড়ালেই সমুদ্র
পচা পাটের গন্ধ এলে ভাবি
হাতের নাগালে পানাপুকুর
ঘোলা জলে সাঁটি, ল্যাটা মাছের আঁশটে ভাব
মজ্জমান শালুকের মাতাল হাসি।
আকাশে মেঘ নিবিড় হয়ে উঠলে
শ্রাবণসন্ধ্যায় খেলে রহস্যময় সৌন্দর্যের রেখা।

থার্মোমিটারে পারদ সর্বোচ্চ সীমায়
গায়ে ঝিঁ ঝিঁ পোকার জ্বলন
একটা স্নেহ স্পর্শের চিরুনী তল্লাশি ঘরদোরে
অচেতন কান উশখুশ করে শাখা-নোয়ার শব্দের
রান্নাঘরে অপ্রচলিত আদা চায়ের মনমাতানো
আলোকনা বোবা জিভে ঠিকরে পড়তে চায়
ঘাম জড়ানো দুঃখের আঁচল গা ছুঁয়ে গেলে
মৃত্যুও সরে সরে যায়…

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu