পিচকালো পথ বিধবা-রঙ কুয়াশায় ঢাকা পড়ে যায়,দৃষ্টি ঝাপসা হয়ে এলে, চোখ তার কতটা-বা দায়ী?
ক্ষীণ এ জলের দেশ, পরতে-পরতে জটিল জালের ফাঁদ,মাছেরা কি শুধরে নিয়েছে সাঁতার ত্রুটির কৌশল?
আমি তো ঘাতক সঙ্গে করে বয়ে আনিনি;তবুও তোমার আঙিনায় খুন হয়ে যাই!