দীপক বড়ুয়া
সার্সনরোড, চট্টগ্রাম
দীপক বড়ুয়া

মনকে কত প্রশ্ন করি

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

মনকে কত প্রশ্ন করি, জন্ম ভিটা কই
কেমনে থাকো মানুষ বুকে, নেই কোনো হইচই
ছুটতে পারো রকেট বেগে এই জাপান এই চীন
কেমনে বাজাও সারিন্দা ঢোল টইটম্বুর বীণ
কেমনে বোঝো অন্যজনের মন্দ ভালো কথা
রাগ থামাবার অস্ত্র বলো কঠোর নীরবতা
স্বপ্ন দেখাও সত্যিমিছে কেমনে পারো মন
এই রাখলে কাছাকাছি এই দূরে যায় স্বজন
যায় না ছোঁয়া যায় না দেখা থাকো কাছাকাছি
কী করে যে বলো আবার আমি তো ভাই আছি
কেউ কী জানি মনের রঙটা শাদা কালো নীল
নাকি হলুদ কমলা কাঁঠাল ঝলমলে ঝিলমিল
কী অদ্ভুত মন
চুপ যে সারাক্ষণ
অনেক আজব প্রশ্ন শোনে, মনকে রাখো চুপ
নেই শত্রু ঐ তো মনের, তাই সে অপরূপ।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu