রবি বাঙালি
বড়াইগ্রাম, নাটোর
রবি বাঙালি

মনটা চিনলি না

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

রোদের মতো হাসলি রে তুই  মনটা দিলি না
মায়া লাগায় চলে গেলি আপন হলি না।

তোর খেয়ালি মনের ঘরে
ছলনা যে ছিল ভরে।
নাগ বিষেতে দংশিবিরে জানা ছিল না
রোদের মতো হাসলি রে তুই  মনটা দিলি না
মায়া লাগায় চলে গেলি আপন হলি না।

বিত্তে মাপা যায় না কভু
ভালবাসার মূল্য,
লোভ ছিল তোর চিত্তে শুধু
হয় না রে তার তুল্য।

তুই বিহনে একলা থাকা
নয়ন জলে আগুন মাখা।
আগুন মুখী ধনটা চিনলি মনটা চিনলি না
রোদের মতো হাসলি রে তুই  মনটা দিলি না
মায়া লাগায় চলে গেলি আপন হলি না।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu