জেনিফা জামান
স্টেডিয়ামপাড়া, মাগুরা
জেনিফা জামান

জল দুর্ভিক্ষের চৈত্র

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

জন্মসূত্রে পাওয়া চৈত্র আমার আঁতুড়ঘরের মতোই প্রিয়।
ঘন কালো মেঘের প্রবল হাওয়ার পর
ঝড় জমাই চোখের কোণে চৈত্রের মতোই।

চৈত্রের খরতাপে উতপ্ত ফেটে যাওয়া ভূমিচিত্র,
যেনো শৈল্পিক কাঠামোয় অঙ্কিত কারুকার্য।
জল দুর্ভিক্ষের এমন শিল্পচক্রে আমি বৃষ্টি জমাই
চৈত্রের খামে।

এমন রুক্ষ জলবায়ুর শুষ্ক প্রকৃতি,
এলোমেলো দমকা সমীরণে উড়ে যায় মেঘমালাদের
মৌন মনোবৃত্তি।

দস্যি বাতাসের দুরন্তপনায় রাস্তার ধুলিকণার লুটোপুটি।
বারো মাসের বৈচিত্র্যময় ভিন্নতার সাথে
আমার চৈত্রময় খুনসুটি।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu