মঈনুস সুলতান
যুক্তরাষ্ট্রে বসবাসরত
মঈনুস সুলতান

মোম্বাসার রৌশন-দীপ্ত বাজারে

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

মোম্বাসার রৌশন-দীপ্ত বাজারের গলিঘুঁজিতে হেঁটে হেঁটে
ভাজা মশলার সাথে নখে খুঁটে শুঁকি কমলালেবুর গন্ধ,
আসি ইস্টিশনে— তাকাই ময়ূরপ্রবণ বাসনায় ইতিউতি
কাফেলার চিহ্ন আঁকা শিশমহলের দুয়ার হয়নি তো বন্ধ;

রেলগাড়ি ডিঙ্গিয়ে যায় সাব-সাহারার সফর নন্দিত সড়ক
কুপেতে একা বসে থাকি চুপচাপ— মনে ভাবনা অশেষ,
পুরাকালে চীনাদের যে বাণিজ্য জাহাজ ডুবেছিলো উপকূলে
তবে কী অদৃষ্টের জোরে পেয়ে যাবো আজ তার ধ্বংসাবশেষ;

কেউ লিখে রেখেছে কী রাজ্যহারা মুচুঙ্গদের পরাজয়
সূর্য আজ বাজাচ্ছে কিরণের বেহালা বৃশ্চিক রাশিতে,
নেই তো কোন বাদ্যযন্ত্র কোথাও কিন্তু মনে হয়—
শিবরঞ্জনী রাগে জোসনা ছড়াচ্ছে চৌরশিয়ার বাঁশিতে;

জানালায় দ্রুত সরে যায় আমব্রেলা ফার্নের কাঁটাতরু
চাকার ঝিকমিক শব্দে বাজে— নাইরোবি আজ কতদূর,
মাসাই তরুণেরা চরাচ্ছে সাভানায় পশমের চিত্রিত গরু,
চলমান পাহাড়ের ঢালে ছনের গোল কুটিরে গড়া অচিনপুর।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu