
তোমার সাধারণ কাকগুলোকেই
আমরা ভালোবেসেছিলাম
আবার কেন আঁকতে গেলে
দুর্ভিক্ষের কাক
না হয় কেবল মানুষই আঁকতে
অথবা নগরের দগ্ধ বিষন্ন রাস্তা
হ্যা মানুষ আর কাক
ওদের চোখে তো একই
যা হোক ওরা দেখেনি
তোমার দুর্ভিক্ষের কাকগুলোকে
আর কাকের খিদে সম্পর্কে
ওদের ধারণাও নেই