
গাছ চিরকালই একা।
কদাচিৎ কিছু বুনো বাতাস, কিছু মুখরা বৃষ্টি তাকে ছুয়ে যায়, এলোমেলো করে যায় তার মগ্নতা।
পরমাত্মীয় পক্ষীকূল তার বুকে কাঁপন জাগায়। কুঠারের আঘাত তার নিমগ্নতায় ঝড় তোলে অবিরাম।
বৃক্ষের জন্মমৃত্যু একস্হানে, অথচ মানুষ জানে না তার মৃত্যু কোথায়!
জলে কিংবা স্হলে, হয়তো কোনো চলমান যান, কিংবা কোনো আততায়ীর নির্মম কোপে।
সৃষ্টির সেরা জানে না তার প্রস্হান। আকাশছোঁয়া নির্মাণ, দিগন্ত ছোঁয়া বিস্তার, জানে না তার সীমারেখা।
হ্যাঁয়
মানববৃক্ষ, কোথায় ঝুলে আছে তোমার সাইনবোর্ড,
কোন উপত্যকায়, কোন মৃত্তিকায় রচিত হয়েছে তোমার বিষন্ন গাঁথা, বিদায়ী এপিটাফ!