জয় গোস্বামী

সিদ্ধি, জবাকুসুম সংকাশ

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

সিদ্ধি, জবাকুসুম সংকাশ
মাথার পিছনে ফেটে পড়ে

দপ করে জ্বলে পূর্বাকাশ
(…?) মাথায় রক্ত চড়ে

সিদ্ধি, মহাদ্যুতি–তার মুখে
চূর্ণ হয় যশের হাড়মাস

হোমাগ্নিপ্রণীত দুটি হাত
আমাতে সংযুক্ত হয়, বলে:

বল তুই এই জলেস্থানে
কী চাস? কেমনভাবে চাস?

আমি নিরুত্তর থেকে দেখি
সূর্য ফেটে পড়ে পূর্ণ ছাই

ছাই ঘুরতে ঘুরতে পুনঃপুন
এক সূর্য সহস্র জন্মায়

সূর্যে সূর্যে আমি দেখতে পাই
ক্ষণমাত্র লেখনী থামছে না

গণেশ, আমার সামনে বসে
লিপিবদ্ধ করছেন আকাশ

চক্রের পিছনে চক্রাকার
ফুটে উঠছে ব্রহ্মাজগৎ

এ দৃশ্যের বিবরণকালে
হে শব্দ, ব্রহ্মের মুখ, আমি

শরীরে আলোর গতি পাই
তোমাকেও এপার ওপার

ভেদ করি, ফুঁড়ে চলে যাই…

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu