আশিক আকবর
রাজনৈতিক ধারার কবি, ময়মনসিংহ।
আশিক আকবর

দায়িত্ব - আশিক আকবর

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

গুলি খেতে খেতে উঠে দাঁড়ানো আবু সাইদ,
যেন না ভুলি।
পানি দিতে দিতে পাখি হয়ে যাওয়া মুগ্ধ,
যেন না ভুলি।
হেলিকপ্টারের বৃষ্টির মতো গুলি বর্ষণ,
থামলো না ছাত্র জনতা, এটা যেন মনে রাখি।
ভ্যানের মধ্যে লাশ, গোপন গণ কবর, লাশ গুম,
এটা যেন মনে রাখি।

আমরা তো বড়ো বিস্মৃতি প্রবণ,
বাঘের পিঠে চড়ে এই ভূমিতে আসাটাও আমরা ভুলে গেছি।

পাঁচ হাজার বৎসর সংগ্রামে এই রক্তমাখা রাষ্ট্র অর্জন,
তাও তো নিকট যুদ্ধের ঢামাঢোলে ভুলতে বসেছি।
আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে।
আমাদের দক্ষিণে শুধু পানির রাজত্ব, দেশ নেই।
এখানে দ্বীপ জাগিয়ে দেশ বানানোর দায়িত্ব,
পৃথিবীর সকল উদ্বাস্তুদের সব পেয়েছির দেশ দেওয়ার দায়িত্ব,
এবং এবং এখানের মানুষকে সর্বসুখ দেবার দায়িত্ব, আমাদের।

রচনাকালঃ ২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu