আশরাফ চঞ্চল

অক্ষম জাতির করুণ এক গল্প - আশরাফ চঞ্চল

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

আমি এভাবে অক্ষম হয়ে চুপচাপ বসে থাকব
সেটা ভেবে নিজের কাছে  নিজেই লজ্জা পাচ্ছি
অথচ আমার সম্মুখে রক্তের বন্যা বয়ে যাচ্ছে
আমি আর্তনাদ শুনতে পাচ্ছি
নিরাপত্তা বাহিনীর নৃশংসতা দেখতে পাচ্ছি
বারুদের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসতে চাইছে!
আমি দেখতে পাচ্ছি বয়স পার হয়ে যাওয়া একটা উটকো ডাইনি এসে
মেধাবী ছাত্রদের ধরে ধরে বুকের তাজা রক্ত খাচ্ছে
সোনার বাংলাকে তামা বানিয়ে দিচ্ছে
এতসবের পরেও আমি নীরব
নিশ্চুপ
কারণ, আমি কিছু বললেই স্বার্থে ব্যাঘাত ঘটবে
চাকরি চলে যাবে
নিরাপত্তা বাহিনী এসে হেফাজতে নিয়ে যাবে
রিমান্ডে নিয়ে পাছা দিয়ে গরম ডিম ঢুকাবে কিংবা
নিরপরাধ আবু সাঈদের মত বুকে গুলি চালিয়ে আমাকে ঝাঝরা করে দেবে!
গ্রামের মুর্খ লোকেরা বাজে উপমা আর নানা কুৎসা রটিয়ে
মুহূর্তে চা'য়ের দোকান গরম করে ফেলবে আমার মা-বাবা
ভাইবোন
স্ত্রী
ছেলে-মেয়ে লজ্জায় মুখ দেখাতে পারবে না!
আমি যে সত্য বলার কারণে
নরখাদককে ডাইনি বলার কারণে
মিথ্যুককে মিথ্যাবাদী বলে গালি দেওয়ার কারণে
পরিস্থিতির শিকার হয়েছি সেটা কেউ জানবে না!
যে দেশে ন্যায্য অধিকার চাইতে গিয়ে ছাত্ররা লাশ হয়
একটি পরিবার ছাড়া গোটা জাতিই রাজাকার হয়ে যায়
সে রকম নির্লজ্জ দেশের নাগরিকদের চুপ হয়ে থাকা ছাড়া আর কীইবা করার আছে, বলুন?!

(এখানে কোনো কবির কথা বলছি না। সাধারণ নাগরিকদের কথা বলছি। এরকম পরিস্থিতিতে যে কবি চুপ করে থাকে সে আদতে মানুষ  কিনা সে বিষয়ে আমি খুউব সন্দিহান! কারন চুপ করে থাকার জন্য কবির জন্ম হয়নি। যে চুপ করে আছে সে অবশ্যই খোঁজা নয়ত কাপুরষ!)

১৬ জুলাই/২০২৪

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu