মাসুদ মুস্তাফিজ

কোটা সংস্কারের দিনলিপি - মাসুদ মুস্তাফিজ

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

গভীররাতের ঘুম মারিয়ে আবার যখন চলে যাবো
দশদিক ভেঙে জেনে নিও তারুণ্যের আগুন কয়লার দুহাত
অনন্ত হৃদয়ে আপাতত দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নেই
নেই স্বাধীনতার আলো রক্তের পরিচয় জানি না আর কিছু
মরিয়া হয়ে আকাশে পাখির দেহে আমাদের মন ও স্বপ্ন ধর্ষিত হচ্ছে
কখন কোথায় মেধাবি ছাত্রের লাশের কফিন মর্টার-মেশিনগানের মিথ্যেশক্তি
হেঁটে যায় রণসংগীতের তালে তুমুল মুত্যুর মিছিলে
আজ বায়ান্ন-একাত্তুর পেরিয়ে ধর্মবাদ-মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িকতার নাম
মুছে ফেলে কপালে এঁকেছি রাজাকারের অভিশাপ

আর কতোটা রক্ত হলে এই বাংলার মাটি উর্বর হবে-
ফুটে উঠবে মানবতার ছায়া আর ছাত্রের অধিকারের সুরভিত ফুল
জেনে রেখো-ছাইপাস দিয়ে ঢেকে রাখা যাবে না অধিকার
আর যা কিছু ফেলে এসেছি তোমার অতীত অলিন্দে
ক্ল্যাভিকল ঘেঁষে ওইসব আদ্যিকালের স্বৈরাচারী সায়েন্স
ছুঁড়ে ফেলে হাতে তুলে নাও ভবিষ্যত
প্রিয় ছাত্রের আগামির সোনালি স্বপ্নময় পালক!

আবার যখন চলে যাবো, দশদিক জড়ো করে জানিয়ে যাবো
এই রক্তের দাগ কখনো ভুলে যাবো না
এই রক্তের দাগ কখনো মুছে যাবে না
বাকি যা কিছু ফেলে এসেছি ঘরে-
হয়তো মেহগনি শব্দ করে দেহজবিশ্ব
আজ তুলে ধরো না জাতি-এসেছি দুহাত ভরে!

এ কোন স্যাটেয়ারে সন্ধ্যা নামে!
যা কিছু রেখে এসেছি শিক্ষাঙ্গণে আবার তুলে নেবো দু’হাতে
অধিকারের দাবি নিয়ে আসবো নরোম রুটির মতোন আগুন খেয়ে
আমার জন্মের সকল পাপ আছে ভেবে নিয়ে
আমিও পুড়ে ছাই হবো এই রক্তাক্ত বাংলায়!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu