সজিব মজিদ

পতনের দ্বারাপ্রান্তে - সজিব মজিদ

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

নির্লজ্জ লাস্যময়ী স্বৈরাচারের গুলির সামনে
অসংখ্য ছাত্র জনতা দাঁড়িয়ে গেছে–
শাহবাগ, নটোরডাম, ঢাকা কলেজ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম
দেশের সমস্ত দখলে নিয়েছে আন্দোলনের মেনুফেস্টু,
ক্রমাগত দীর্ঘ হচ্ছে মিছিল– হলে হলে ক্যাম্পাসে ক্যাম্পাসে
গলির  মোড়ে  বজ্রাঘাতের মতো চারদিক প্রকম্পিত হচ্ছে রাষ্ট্র সংস্কার।
হ্যাঁ এখনই রাষ্ট্রসংস্কার জরুরি
জগদ্দল পাথরের মতো রাষ্ট্রের বুকে চেপে আসা গ্রেন্ডেল এখনই প্রতিরোধ দরকার,
দুঃশাসন, লুটপাট দুর্নীতির অভয়ারণ্য উজাড় এখনই দরকার,
জনগণের রায় কিংবা মতামতের বাইরে ভোটবিহীন নির্বাচনের ফাঁকামঞ্চ ভাঙা এখনই দরকার।

এখন এখানে এইসব রণাঙ্গনে দেশের সবখানে
মুখোমুখি সংঘর্ষ
‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’!
সুনির্দিষ্ট প্রতিপক্ষ
হেলমেটহিত গুন্ডা বাহিনী,
পোশাকি অস্ত্রধারী কেউই আর পেরে উঠছে না,
দখল করা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খালি হতে শুরু করেছে–
দেশ আজ সুবিশাল বিপ্লবে আক্রান্ত,
বুক চিতিয়ে মৃত্যুকে পরাস্ত করা বীরেরা যেভাবে বেড়িয়ে আসছে–

স্বৈরাচার তুমি আর সিংহাসনে থাকবে কী করে?

 ১৭ জুলাই ,২০২৪ ইং

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu