মনিজা রহমান

রংপুরের যিশু - মনিজা রহমান

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

পিছনে ক্রস ছিল কি ছিল না জানা খুব জরুরী নয়
সব ক্রসই দেখা যায় না, হয়ত সে দেখেছিল
তাই দুই হাত পেতে দিয়েছিল ক্রুশ কাঠে মাটির সমান্তরাল।
হঠাত সে হয়ে গেল যিশু। আর রংপুর গলগোথা।
ফাটা দেয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে এল কালসাপ
সকাল দুপুর সন্ধ্যা একাকার হয়ে ডুবে গেল ক্ষুধার্ত নদীতে
বাংলাদেশের মানচিত্রে যিশুর দেহ মুড়িয়ে দিই।

যে যিশু কাজ করতো কিষানের
জানতো না মা, স্কলারশিপের মানে
উইলিয়াম শেকসপিয়ার মানুষ না বস্তু!

চোরাবালিতে ডুবে গেছে পা। মাথা থেকে আকাশও উধাও।
বাতাসে এখন ঝড় ও ক্রোধ। বিভ্রান্ত বৃক্ষগণ ফ্রেমে বুনছে স্বপ্ন।
আবাবিল মেঘ উগলে দিচ্ছে পানির বদলে শিলাবৃষ্টি

কেউ ভুলছে না যিশুর মায়ের প্রতিবাদ—
'তুই মোর ছাওয়াক চাকরী না দিবু না দে, কিন্তু মারলু কেনে?’
রাস্তার গাছগুলো, গাছের পাতাগুলো, তারের পাখিগুলো প্রতিধ্বনি তোলে
‘মারলু কেনে? মারলু কেনে?’
দুপুরের ল্যাম্পপোস্ট চোখ মুছলো, কাকেরা কেঁদে উঠল—
এই শহরে ক্রুশবিদ্ধ হয়েছে এ কালের যিশু।
মরিয়ম সানাইয়ের সুরে গেয়ে চলেছেন ছেলে হারানোর পদাবলী—
‘যা বাবা, ভালো থাকিস। মুইও তাড়াতাড়ি তোর কাছোত আসিম’

আমি পথ চেয়ে আছি, আরেক নূরলদীনের জন্য।

২৩ জুলাই, ২০২৪
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu