সাইফুদ্দিন সাইফুল
সভাপতি- ঝিকরগাছা সাহিত্য পরিষদ ঝিকরগাছা বাজার, যশোর
সাইফুদ্দিন সাইফুল

দেবদূত - সাইফুদ্দিন সাইফুল

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

তোমরা রাখালিয়া বাঁশির কাছে জানতে চেও না
সে কেনো এতোটা ক্রন্দন সুর তুলেছে…

তোমরা ময়না পাখির কাছে জানতে চেও না
সে কেনো ভীষণ বিরহের গান গাইছে…

তোমরা নদীর ঢেউয়ের কাছে জানতে চেও না
সে কেনো এমন এলোমেলো হয়ে পড়ছে…

তোমরা বহমান বাতাসের কাছে জানতে চেও না
সে কেনো এভাবে বারংবার থমকে যাচ্ছে…

তোমরা লাল গোলাপের কাছে জানতে চেও না
সে কেনো গন্ধ হারিয়ে তীব্র মূর্ছা যাচ্ছে…

তোমরা রঙধনুর কাছে জানতে চেও না
সে কেনো অনেক বেদনায় রঙ পাল্টাচ্ছে…

আসমানের দূত এসে বললো–

ও…হে… তোমরা ক্রন্দন করো না
তোমরা বিরহ করো না
তোমরা এলোমেলো হয়ো না
তোমরা থমকে যেও না
তোমরা মূর্ছা যেও না
তোমরা রঙ পাল্টিও না

আমরা বীর সাঈদ-মুগ্ধ-ইয়ামিন-ইমাম শহীদদের
চির শান্তিময় অমৃত জান্নাতের ফুলবাগানে নিয়ে যাচ্ছি…..

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu