মাহবুবুর রহমান
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২, (ক্লাস টু থেকেই কবিতা আমাকে বিশেষভাবে টানে। এই টান থেকেই বুঝতে শিখি কবিতার প্রতি আমার অনুরাগ, জানতে শিখি কবিতায় আমার ভালোবাসা। কবিতা পড়ছি, লিখছি, শিখছি... এই তো....)
মাহবুবুর রহমান

আবু সাঈদকে - মাহবুবুর রহমান

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

যুদ্ধক্ষেত্রে আপন ছায়া দেখেও ভয় পায় সৈনিক
অথচ সশস্ত্র শত্রুর সামনে শিরদাঁড়া টানটান করে দাঁড়াও তুমি
রুখে দাও ওদের ইবলিশি-অপশক্তিকে
'শত্রুর বুলেটের সামনেও মাথা নোয়াবার নয়' —
সমগ্র জাতির নিকট চিরশক্তির বার্তা যেন...

ওরা ভয় পায় তোমাকে
ওরা ভয় পায় তোমার মাথা উঁচু দেখে
ওরা ভয় পায় তোমার শক্তি ও সাহসকে

শত্রুর বুলেট ঘায়েল করে কী করে তোমায়!
তুমি বেঁচে আছো...
বেঁচে রবে প্রতিটা আন্দলনে অসীম সাহসিকতার প্রতীক হয়ে
বেঁচে রবে প্রতিটি ছাত্রের হৃদয়ে
বেঁচে রবে রাজপথে যারা ঝরে পড়েছিলো ওদের রক্তের সাথে এক রঙে রঙিন হয়ে...

তোমার সাহস, তোমার দৃঢ়তা পৌঁছে গেছে— প্রতিটি ছাত্রের সমস্ত রক্তবিন্দুতে...

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu