আতিকুর ফরায়েজী
সহযোগী সম্পাদক, দর্পণ। জন্ম ১৯৯১ খ্রিস্টাব্দে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদাবন্ডবিল গ্রামের দোয়ারপাড়াতে তার জন্ম। তিনি একজন তরুণ কথাসাহিত্যিক, কবি এবং ওয়েব ডেভলপার।
আতিকুর ফরায়েজী

রাষ্ট্র তুমি রঙিন তলোয়ার - আতিকুর ফরায়েজী

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

রাষ্ট্র,
তুমি রঙিন তলোয়ার।
তোমার শরীরে ঝলমল করে সূর্যের আলো;
আমার শরীরে ঝরে পড়ে বৃষ্টির ফোঁটা;
নিঃশ্বাসে ফুসফুসে বারুদের গন্ধ যায় প্রতিদিন।

রাষ্ট্র,
তুমি কতদিনের পথিক! কত দিনের বন্ধু?
তোমার পথের ইটে লেগে আছে—
আমার ভাইয়ের রক্ত; মায়ের স্মৃতি।
তোমার মাটিতে পোতা আমার বাবার ইতিহাস।
তুমি অমর; তুমি অবিনশ্বরতো নও!

রাষ্ট্র,
তোমার তলোয়ারের রক্তাক্ত জ্যোৎস্নায়
রাত্রির আঁধারে ঝলসে ওঠে শাবকের চোখ।
তুমি ভোরের কিরণে সোনার ফসল পুড়িয়ে দাও,
তুমি সন্ধ্যার আলোয় প্রার্থনার গান ভঙ্গ করো।

রাষ্ট্র,
তোমার বুকের গভীরে দাফন করে রেখেছো—
আমাদের স্বপ্ন; মানুষের আশা,
শত বছরের ইতিহাস, শত শত প্রেম।
হে প্রিয় রাষ্ট্র,
তুমি রঙিন তলোয়ার।

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu