জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে।
জীবনানন্দ দাশ

যুবা অশ্বারোহী

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

যুবা অশ্বারোহী,
রাঙা কঙ্করের পথে কোন ব্যথা বহি
ফিরিতেছ একা একা নদীতীরে–সাঁঝে।
তোমারে চিনি না মোরা, আমাদের মাঝে
তোমারে পাই নি খুঁজে, দুপুরের রূঢ় কলরবে
নগরীর পথে মোরা নামিয়াছি যবে,
বন্দরের কোলাহলে–বেসাতির ফাঁদে
আধো হর্ষে—আধেক বিষাদে
বিকিকিনি করিয়াছি শুরু,
তুলিয়াছি স্থবিরের মতো দুটি ভুরু,
সংকোচ সংশয় ভয়ে উঠিয়াছি দহি—
দূরে—দূরে—কে তুমি বিরহী
ফিরিয়াছ, স্বপ্নালস আঁখি
দুটি তুলি দিবালোকে একান্ত একাকী
ছুটিয়াছ পাথরের বালুবেলা-পানে!
বনে বনে যখন অঘ্রানে
পাতা ঝরে—সবুজ পৃথিবী
যখন হারায়ে ফেলে শ্যাম বাস, কুসুমের নীবী
ঝাউশাখে পাখিনীর নীড়
ভেঙে যায়–কুয়াশার ভিড়
পথে পথে কালো হয়ে ওঠে,
অবেলায় নেভে আলো—সুন্দরীর ঠোঁটে
ডালিম ফুলের রং হয়ে যায় নীল,
মোরা ঘরে ফিরে যাই–কার ঝিল্‌মিল্‌
মায়ার মুকুরে তুমি একা দেখ ছবি!
পৃথিবীর যত গুণী আর যত কবি
তাহারে চেনে কি তারা? দিয়েছে কি ধরা
বাউলের বীণাতারে সে কখনও?—তাহার পসরা
ধরণীর মধুকর-ডিঙীগুলি খুঁজে
পাব মোরা কোনো দিন!—তাই চোখ বুজে
মাটির বুকের ’পরে মুখখানা রাখি,
আমরা ঘুমায়ে পড়ি; নির্জন একাকী
পাথরের পথ দিয়া অশ্বারোহী কোন্‌
চলে যায়—শুনেছি কখন
বিক্ষুব্ধ ক্ষুরের শব্দ–দেয়ালের গায়
সুর তার বেজে ওঠে, বিদায় জানায়!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu