জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে।
জীবনানন্দ দাশ

নিবেদন

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

কবিযশ চাহি না মা, তোমার দুয়ারে
আসিয়াছি মুগ্ধ প্ৰাণে পূজিতে তোমারে!
বিগত শৈশবে কবে অরুণের সনে
ছন্দোময়ী উদেছিলে মোর বাতায়নে!
এসেছিলে চিত্তে মোর পুলক সঞ্চারি
নিখিল কবির কাব্যে ঝঙ্কারি ঝঙ্কারি
মানসে জাগলে মম অপরূপ জ্যোতি!
দিবাকর জিনি—তব গরিমা ভারতী
আমারে নিয়েছে ডেকে, কৃতাঞ্জলিপাণি
তুচ্ছ অর্ঘ্য লয়ে আমি ওগো বঙ্গবাণী,
এসেছি তোমার রাঙা চরণসমীপে।
কোটি বরপুত্র যেথা গন্ধে বর্ণে দীপে
তোমার আঙিনোখানি রেখেছে উজ্জ্বল,
আমি সেথা আনিয়াছি এক ফোঁটা জল,
নিঃস্ব ব্যর্থ হৃদয়ের ব্যথা-উপহার
নেবে কি মা? মোর তরে খুলিবে কি দ্বার!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu