জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে।
জীবনানন্দ দাশ

পলাতক

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

কারা অশ্বারোহী কবে ঊষাকালে এসে
হারায়ে গিয়েছে দূর সাঁঝে–নিরুদ্দেশে
না জানি কিসের খোঁজে কতকাল ধরি!
যৌবনের রক্ত মোর উঠিছে শিহরি
তাহাদেরই মতো আজ—তাই পলাতক
আসিয়াছি চুপে চুপে—আলোর পলক
নিভে যায় যেইখানে পশ্চিমের মেঘে,
যেইখানে মায়াবীর ইশারার বেগে
এলোমেলো ঢেউগুলো হয়ে গেছে। রাঙা
নারিকেল ছায়া ছুঁয়ে আধো ভাঙা ভাঙা
বাতাসের ব্যথা যায় বহি–
দক্ষিণ সমুদ্রপারে। আমি অশ্বারোহী
আসিয়াছি আর-এক–এই পথ কবে
স্বপন-বাউল যুবা-নবীনের রবে
ভরেছিল কত বার!—তাহাদের পক্ষিরাজ আসি
দিনশেষে এই পথে দাঁড়াত উদাসী!
সে কোন বন্দিনী যেন–শোনে আজও সিন্ধুর ধীবর
আচম্বিত কান্না তার দূর মধ্যসমুদ্রের ’পর—
তাহাদের নিয়েছিল ডাকি!
কোন একাকিনী যেন,–তারই পানে নির্জন একাকী
ছুটে গিয়েছিল তারা, পৃথিবীর পরাজয়-জয়
পিছে ফেলে–পথে পথে হারায়ে সঞ্চয়!
আজ তারা কোথা সব জানি না তো কিছু!
আলোয় চিনিয়া পথ—তাহাদের পিছু
আমিও এসেছি এই বালুকার ’পর
আর-এক কবি-যুবা! কাঁকর, পাথর–
এ মাটির রুক্ষ পথ–লাগে নাই ভালো,
যাহা-কিছু পাই নাই, যা-কিছু হারালো
সবই খুঁজে পাব আমি সন্ধ্যার আঁধারে,
নট্‌কান্‌-রাঙা মেঘে সমুদ্রের পারে!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu