মাসুম মুনাওয়ার

রবিবার

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

মাসুম মুনাওয়ারের দুটি কবিতা 'শনিবার' ও 'রবিবার'


শনিবার

জীবন জুড়ে পাঁচ হাজার মিটার দৌড়ানোর পর দৌড়ের সঙ্গীরা হাঁটতে চলে গেছে। কবিকে একাকীই দৌড়াতে হয়। কবির কোনো সঙ্গী নেই, কবির জীবন ব্যক্তিগত। কবি চলো, চলো একাই; চলো সান্ধ্যকালীন অন্ধকারের পথে। ছুটে চলো বিনিদ্র রাত। সঙ্গী বলতে তুমি ও তোমার পরম। দুনিয়ার আত্মাগুলো সাময়িক বিস্তার করলেও শরীর পতনের সাথে সাথে তোমাকেও ছেড়ে দেবে। অন্য কোনো আত্মার সাথে বাঁধবে ঘর। চিরশয়ানের এই দিনে উল্লাস করো– দৌড়ের উল্লাস। পরম আত্মার প্রতি এই যাত্রা সফল হোক।


রবিবার

একটা প্রজাপতি বাসের নিচে পড়ে মরতে চেয়েছিলো। সেই লক্ষ্যে ফ্লাইওভার থেকে ঝাঁপ দিলো। কবি মাত্রই আশাবাদী। এরপরও কবি মারা যান। প্রজাপতিটাও অনেকবার মরেছিলো। এবার করলো আত্মহত্যা, মরতে পারেনি। এই তার দুঃখ।

এই কথাগুলো পড়ে আপনার কুসংস্কার মনে হতে পারে। প্রজাপতিরা কুসংস্কার পছন্দ করে। আপনার হয়তো কুসংস্কার অপছন্দ। আপনি দূরে থাকুন। প্রজাপতিরা কবিতা লিখে না, কুসংস্কার লিখে। কবি মনে করেন, একেকটা কবিতা একেকটা কুসংস্কারের নাম।

কুসংস্কারের রাত দীর্ঘ। প্রজাপতিরা বলে কবি না হয়ে শয়তানে পরিণত হবো। গালি দেবো। দেবীকে ধর্ষণ করতে এগিয়ে যাবো। এসব নিশ্চয় আপনার ভালো লাগবে না। আপনি সরে যান। না হয় বলুন, নিজেই সরে যাব। ধর্মের প্রভুকে গালি দিয়ে মরতে নারাজ। কবিতা নামের কুসংস্কার লিখতে লিখতে মারা যেতে চাই, খুন হতে আগ্রহী নই।


This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu