মাহমুদ নোমান

বৃষ্টি একা ঝরছে

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

বৃষ্টি একা ঝরছে

বৃষ্টি কারো নয়,
বৃষ্টিবন্দী সকলে কী ভাবছেন
নিভৃতে নিয়ে যাবেন ফুসলিয়ে,
ইশারায়, বাড়ির ছাদে–
ভেজার ভয়ে কেউ যায়নি
কাক ডাকছে সেদিক থেকে
উবু হয়ে কী ভাবছেন,
সকলি মিছে, সকলে মিছে....


বর্ষা হারালেই

অতো রাতে হাঁসের ছানা
কলবলাচ্ছে নদীর জলে,
আলোর পা ঢেউয়ে ঢেউয়ে
মেঘের ছাইয়ে রাতের কান্না
চুঁইয়ে চুঁইয়ে নেমে আসছে
ঠোঁটে করে রাতজাগা,
আন্ধার ঘরে চড়ুই পাখি
কথা বলে না–
চোখ মেললেই উড়তে দেখি
পাখা ঝাপটায়ে
অমন পাখি
বিলাপ করে বিলে বিলে


This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu