আদ্যনাথ ঘোষ
পেশায় শিক্ষক। কবিতা লেখেন।
আদ্যনাথ ঘোষ

শূন্যের ভিতরে শূন্য

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

জলের ভেতরে জল; কাছে এসে গান গায় তৃষা।
দূরের আগুনে পোড়ে– জলের জ্বালাপোড়া শরীর
কেন তার দুঃখের কপাল। সাথে পোড়ে চৈতালী দুপুর।
মেঘের বিকেল নিয়ে গান করে বিনিদ্র বাতাস।
ঘুমহীন আগুন ওড়ে জলের পোড়ামুখী মায়ায়।
এ-আগুন অচেনা ফাগুন। মানুষের নিঃস্ব কোলাহল।
ঘুঙুর প্রজাপতি পরাগ, জলেঢাকা অনুরাগী বায়ু।
পিঁপিড়ার উলঙ্গ নাচন। জ্বলজ্বলা চুল্লির বেদম জ্বলন।
কে-আয় উন্মুখ পোড়োবাড়ি জল। ভুলোপথ ছেড়ে গিয়ে
বাসাবাঁধি তোমার ছায়ায়। মেঘ বাড়ি মায়ার ঘোরে
কে-যেন এসেছিল জলের স্রোতসিনী নারীর ভ্রুণে।

এ-যেন শূন্যের ভিতরে শূন্যতা ডাকে শুধু আয়...

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu