শাহজাহান পারভেজ রনি
জন্ম কুষ্টিয়ায়। প্রকাশিত কবিতার বই ৫টি।
শাহজাহান পারভেজ রনি

যে খায় স্বপ্নেও খায়

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

শাহজাহান পারভেজ রনি'র কবিতা

যে খায় স্বপ্নেও খায়


গত রাতে তারা দা আসলেন। মানে, তারাপদ রায়।
এসে বললেন– হ্যাঁ রে চুঁই, বলতে পারিস মাল খেলে কী হয়?

প্রশ্নটা শুনে আমার ঘাবড়ে যাবার কথা, যদিও ঘাবড়ালাম না। বরং উত্তর দিলাম– ‘কী আর হয়? হয়তো ফ্রিজগুলো আলুর ভেতরে রেখে, বৌদি টিভির জ্বাল কমিয়ে দেয়, নয়তো ভাত খেতে বসে– আপনি কোনো রিস্ক নেন না। এই তো হয়!’

তিনি বললেন–
'না, মাল খেলে স্লিপিং পিলের খরচা বাঁচে, আর এই
সময়ে পয়সা যে কতটা জরুরি তা তো জানিস। দশ টাকার চিপস, পনের টাকায় কিনে আজ দেখলাম ভিতরে পাঁচ টাকার হাওয়া ভরা। এদেশে হাওয়াও বিক্রি হয় রে শালা!’


আমারও বিবিধ অভাব


মানুষ হয়ে খুব বেশি লাভ হ'লো না

যদি জানতাম
মানুষ জন্মে
মানুষ থাকা কঠিন,
– পারলে খোদা হয়ে জন্মাতাম,

খোদা হওয়ার নানাবিধ সুবিধা।

যেমন ধরো সেদিন, তোমাদের রান্নাঘর থেকে
কোপ্তার গন্ধ ভেসে এলো
আর আমারও বিবিধ অভাব,

– ইচ্ছে হলো খাই, কোপ্তাদের দুটোকেই।


মৃত্যু


নির্ঝঞ্ঝাট এমন একটি ঘুম চাই
যে ঘুমে ঢুকতে পারে না
রান্নাঘরের ঠুং ঠাং আওয়াজ
বাচ্চাদের হুটোপুটি
তরকারিওয়ালার ডাক

আমার তেমন একটি ঘুম দরকার
যে ঘুমে বিষ্যুদবার রাত আছে,
রোববার সকাল বলে কিছু নেই।

– আচ্ছা বলো তো ভাই, এমন হলেই কি
ডাক্তারেরা মলিন মুখ নিয়ে
বলে থাকেন- দুঃখিত, he is no more!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu