বিনয় কর্মকার
১৯৭৩ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: সুবর্ণ বন্দর (২০১৭), পরগাছা বা রোদসকাল (২০১৮), চেনা কোনো সংকেত নেই (২০২১)
বিনয় কর্মকার

বাড়ি

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

একদিন সেনগুপ্ত দিদি বলছিলেন,
আমার ফ্ল্যাটের এই ব্যালকনিটা আমার খুব প্রিয় জায়গা।
সকালে ঘুম থেকে উঠে এখানটায় এসে বসি,
বুলবুলির ডাক শুনি
টুনটুনির ডাক শুনি
ঘুঘুর ডাক শুনি
দোয়েল, চড়ুই আরও কত-শত পাখি আসে,
রাতে লক্ষ্মী পেঁচা–

গরমের দিনে হওয়া খাই–
বর্ষায় আকাশে কালো মেঘেদের আনাগোনা, অঝোর ধারার বৃষ্টি–
শরতে রোদ-মেঘে লুকোচুরি,
রাতে পূর্ণিমার চাঁদ।
শীতের সকালে মিষ্টিমাখা নরম রোদ–

সেনগুপ্ত'দি যখন বললেন:
আমার মনে হয়, সকলেরই তার বাড়ির কোনো একটা জায়গা বেশ ভালো লাগার থাকে।
আমি শুধু বলেছিলাম,
সবার তো বাড়ি থাকে না!

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu