জসীমউদ্দিন

আমাদেরটাই পথ দেখাল

বার পড়া হয়েছে
শেয়ার :

রহিম শেখ খুবই অসাবধান। আজ এটা ভাঙে, কাল ওটা হারায়। এজন্য বউ তাকে অনেক বকে। কিন্তু এতো বকেও বউ তাকে সাবধান করতে পারে না। সেদিন হাটে যাওয়ার সময় বউ বার বার করে বলে দিয়েছে, “দেখ আজ হাটে গিয়ে আমার তেলের শিশিটা যেন হারিয়ে এসো না। এই শিশিটা আমার বাপের বাড়ি হতে এনেছি, দেখেছ! কেমন সুন্দর দেখতে!”

রহিম তেলের শিশি নিয়ে হাটে চলল। এক জায়গায় বৃষ্টির পানিতে পথ পিছল হয়ে ছিল। সেখানে এসে তো পা টিপে টিপে চলতে হয়। কিন্তু অসাবধান রহিম যেমন চলছিল সেখানে এসেও তেমনি চলতে লাগল। আর তখনি পিছলে আছাড় খেল। হাতের শিশিটা মাটিতে পড়ে ভেঙ্গে গেল।

রহিম তখন ভাবতে লাগল, “বাড়ি গেলে বউ যখন জানতে পারবে শিশিটা ভেঙ্গে গিয়েছে, তখন সে কি জবাব দিবে? যদি বলে কাদার পথে চলতে চলতে পা পিছলে সে আছাড় খেয়েছিল, সেই সময় শিশিটা পড়ে ভেঙ্গে গেছে, তখন বউ জিজ্ঞাসা করবে, কাদার পথে চলতে কেন সাবধান হও নাই? এ কথার সে কি উত্তর দিবে?” মনে মনে সে একটি ফন্দি এঁটে বাড়ি ফিরে আসল।

বউ তাড়াতাড়ি হুঁকাটি এনে তার হাতে দিল। হুঁকা টানতে টানতে রহিম গল্প আরম্ভ করল, “আজকের হাটে যে গিয়েছে তারই তেলের শিশি হারিয়েছে। কতজন তেলের শিশি হারিয়ে পথে পথে তালাস করে ফিরতেছে।”

বউ জিজ্ঞাসা করল, “বলি, আমাদের তেলের শিশিটা তো হারায় নাই!”

রহিম একটু কেশে উত্তর করল, “আমাদেরটাই তো পথ দেখিয়েছে। আমাদের শিশিটা প্রথম হারাল। তারপর সকলের তেলের শিশিই হারাতে আরম্ভ করল।”

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu